কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শফিকুর রহমান চৌধুরীর। ছবি : সংগৃহীত
শফিকুর রহমান চৌধুরীর। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর।

শুক্রবার (২৪ মে) সকালে ৭ দিনের সরকারি সফরে গিয়েছেন তিনি।

সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি দুবাইয়ের বিজনেস কাউন্সিলের মেম্বারদের (সিআইপি) সঙ্গে সভায় মিলিত হবেন। এ ছাড়া দুবাই-এ কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী শনিবার (২৫ মে) দুবাই দূতাবাস কর্তৃক আয়োজিত রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০২৩ এবং সিআইপি পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭ মে কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সভা করবেন। এ ছাড়া বাংলাদেশের কর্মী ও বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

৩০ মে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ওমানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী কমিটির সঙ্গে সভায় মিলিত হবেন।

এ সফরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান তার সফর সঙ্গী হবেন। প্রতিমন্ত্রী আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X