কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মঙ্গলবারও কি রিমালের প্রভাব থাকবে?

রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সড়কে গাছ ভেঙে পড়ে। ছবি : কালবেলা
রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সড়কে গাছ ভেঙে পড়ে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমাল গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এরপর এটি গত কয়েক ঘণ্টায় প্রবল ঝড়-বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর বিস্তার লাভ করেছে। সোমবার বিকেলে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ ঢাকা অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে রাজধানীতে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব আগামীকাল মঙ্গলবারও (২৮ মে) থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থল নিম্নচাপ স্থায়ী কিছু নয়। এটার নির্দিষ্ট কোনো কেন্দ্র বলতে তেমন কিছু নেই। তবে সাগরে নিম্নচাপ হলে সুনির্দিষ্ট কেন্দ্র থাকে। রিমাল নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, যশোর থেকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হয়ে এটি ভারতের দিকে গিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাতেও বৃষ্টি হবে। মঙ্গলবারও কিছুটা প্রভাব থাকতে পারে। তারপর থেকে তাপমাত্রা বাড়বে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় ছয় জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এই ঝড়ে উপকূলের ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়েছে উপকূল ও আশপাশের ১৯ জেলা। এগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ১৯ জেলার ১০৭টি উপজেলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। এ ছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১০

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১১

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৩

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৪

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৫

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৬

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১৭

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১৮

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

২০
X