কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাশের সিদ্ধান্ত কারও একার নয়’ 

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন মো. নিজামুল হক নাসিম। ছবি : কালবেলা
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কথা বলেন মো. নিজামুল হক নাসিম। ছবি : কালবেলা

সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাশের সিদ্ধান্ত কারও একার নয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিরের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাসের সিদ্ধান্তের সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, সাংবাদিকদের বাধ্যতামূলক ডিগ্রি পাসসংক্রান্ত বিষয়টি কারও একার সিদ্ধান্ত নয়। সবাইকে নিয়েইি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকে সাংবাদিকদের কাজের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংস্থাটির সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

এ ছাড়াও বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডিএসইসির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইসির সহসভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদী, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X