কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাল দেশে ফিরছেন ডিবিপ্রধান

গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি
গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) দেশে ফিরছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (২৯ মে) ডিবির একটি বিশেষ সূত্র বিষয়টি জানিয়েছে।

এর আগে কলকাতার নিউটাউনের সঞ্জীবনী গার্ডেনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের খণ্ডিত মাংস উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৮ মে) সংবাদ মাধ্যমকে ডিবিপ্রধান বলেছেন, উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের- এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না।

ডিবিপ্রধান বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয়। কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশি চালানোর জন্য। তবে ফরেনসিক টেস্ট ছাড়া এমপির মরদেহ এটা তা বলা যাবে না।

পশ্চিমবঙ্গের সিআইডি মাংসের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কি না সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

সিআইডি আরও জানায়, মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছিল।

প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ওই সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। মাংসের টুকরোগুলো অনেকটা পাকোড়ার মতো দেখতে।

গত ২৬ মে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়। পর দিন ২৭ মে সকালে হত্যার ঘটনা তদন্তে কসাই জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যায় ডিবির ওই দল। সেখানে তল্লাশি শেষে হারুন অর রশীদ জানান, স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হবে।

এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন- আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি।

আনোয়ারুল আজিম আনার ১৯৬৮ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম আনার আওয়ামী লীগের কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে পরপর তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X