শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গাজীপুরের চেয়ে বরিশাল-খুলনার ভোট ভালো হবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। 
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। 

বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়েও ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

রোববার (১১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আহসান হাবিব।

তিনি বলেন, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা তীক্ষ্ণ নজর রাখছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় এ নির্বাচন পর্যবেক্ষণ করব।

আহসান হাবিব বলেন, আমাদের বার্তা স্পষ্ট ছিল, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দিইনি।

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ও খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) নির্বাচন হবে কাল ১২ জুন। নির্বাচনের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ। শেষদিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরাও।

বিসিসিতে এবারই প্রথম সব কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ইতোমধ্যে দেড় হাজার ইভিএম মেশিন বরিশালে এসে পৌঁছেছে। কেসিসি নির্বাচনও হবে ইভিএমে। নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১০

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১১

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১২

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৩

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৪

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৫

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৬

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৭

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৮

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৯

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

২০
X