কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩১ হাজার ট্রেনের টিকিটের জন্য যুদ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে অনলাইনে হিট করেছেন সর্বোচ্চ এক কোটি ৯০ লাখ মানুষ। এরমধ্যে রাজধানী ঢাকা থেকে সাড়ে ৩১ হাজার টিকিটের জন্য সবচেয়ে বেশ হিট পড়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুন) দিনভর বিক্রি হয়েছে ১৩ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। এরমধ্যে রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের জন্য টিকিট বরাদ্দ ছিল ৩১ হাজার ৫২৯। দিনশেষে বিক্রি হয়েছে ২৯ হাজার ২৩৩ট। সারা দেশে টিকিট বরাদ্দ ছিল এক লাখ ৫৯ হাজার ৯৫টি। বিক্রি হয়েছে ৬৭ হাজার টিকিট।

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবনাথ কালবেলাকে জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট করেছে এক কোটি ৯০ লাখ মানুষ। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে হিট পড়েছে এক কোটি ১০ লাখ।

শুরুতে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হয়। গত বছরের মতো এবারও সব টিকিটই অনলাইনে বিক্রি হচ্ছে। বেলা দুইটা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনগুলোয় সাধারণ শ্রেণির আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি হবে যাত্রার দিন। রেলের ঘোষণা অনুযায়ী, আজ সোমবার ১৪ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১০

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১১

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১২

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৩

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৪

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৫

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৬

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৭

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৮

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৯

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০
X