কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবিক্রিত থেকে গেল ট্রেনের ১ লাখ ৬ হাজার টিকিট 

ঈদযাত্রার বিপুল সংখ্যক অগ্রিম টিকিট অবিক্রিত থেকে গেছে। ছবি : সংগৃহীত
ঈদযাত্রার বিপুল সংখ্যক অগ্রিম টিকিট অবিক্রিত থেকে গেছে। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকাসহ সারা দেশে অবিক্রিত থেকে গেছে ১ লাখ ৬ হাজার ১৯৫টি টিকিট। সারা দেশে মোট ১ লাখ ৫৬ হাজার ৮০৫টি টিকিটের মধ্যে মঙ্গলবার (৪ জুন) বিকেল পর্যন্ত বিক্রি হয়েছে ৫০ হাজার ৬১০টি টিকিট।

বাংলাদেশ রেলওয়ে ও রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সওজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর বিক্রি হয়েছে ১৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। অগ্রিম টিকিট বিক্রির তিন দিনে সবচেয়ে বেশি অনলাইনে হিট হয়েছে গতকাল সোমবার। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে টিকিট কিনতে হিট পড়েছে এক কোটি ৮০ লাখ। বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে হিট পড়েছে এক কোটি ৫০ লাখ। ঢাকার ৩০ হাজার ৫২৪টি টিকেটের মধ্যে বিক্রি হয়েছে ২৬ হাজার ৬৩১টি। সবচেয়ে বেশি অনলাইনে হিট হয়েছে ঢাকার টিকিটের জন্য।

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবনাথ কালবেলাকে জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট পড়েছে ১ কোটি ৮০ লাখ। যা গত দিন দিনের মধ্যে সবচেয়ে বেশি। তিনি বলেন, ট্রেনের অনেক বেশি টিকিট অবিক্রিত থাকলেও ঢাকা থেকে গুরুত্বপূর্ণ রুটগুলোর টিকিটের চাহিদা অনেক বেশি। যা দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই অনেকেই টিকিট পাননি।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনগুলোয় সাধারণ শ্রেণির আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি হবে যাত্রার দিন। রেলের ঘোষণা অনুযায়ী, আজ বুধবার ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১০

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১১

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১২

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৩

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৪

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৫

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৬

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৭

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৯

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

২০
X