কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসে চালু হটলাইন নম্বর ১০২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিএন্ডটি ছাড়া অন্য সকল অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে। শিগগিরই টিএন্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে; তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতোপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল; সেবা প্রাপ্তি আরো সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে।

জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেওয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সকল শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X