স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হংকং চায়না ম্যাচ শেষে দেশে ফিরেছেন জামাল-রাকিবরা

বাংলাদেশ ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ শেষে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। হামজা, শমিত, ফাহমিদুলদের ছাড়াই ঢাকায় পা রাখেন জামাল ভূঁইয়ারা। হংকং চায়না থেকে ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী, কানাডার উদ্দেশে শমিত এবং ইতালির উদ্দেশে ফাহমিদুল রওনা দেবেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। একই দিন ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।

গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে হ্যাভিয়ের কাবরেরার দল। সবশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারার পরই কার্যত দলটি খাদের কিনারায় চলে গিয়েছিল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে ফিরতি লেগে হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের ৩৪তম মিনিটে তারিক কাজী বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে হোঁচট খান, আর সেই সুযোগে হংকং চায়না ফরোয়ার্ড ফের্নান্দো পেরেইরাকে ফাউল করে বসেন তিনি। রেফারির বাঁশিতে পেনাল্টি, স্পট কিক থেকে নিখুঁত শটে ম্যাট অর গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (১-০)।

৮৪তম মিনিটে আসে অপেক্ষার সমতা গোল। বাঁ দিক থেকে ফয়সাল ফাহিমের দারুণ ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হয়ে ফিরে আসে রাকিবের সামনে। বক্সের ভেতর থেকে এক নিখুঁত শটে গোল করে জালের ঠিকানা খুঁজে পান এই ফরোয়ার্ড। তার গোলেই ১-১ সমতায় ফেরে ম্যাচ, জীবিত থাকে বাংলাদেশের আশাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X