কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসির অভিযান

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শক দল র‌্যাবের সহযোগিতায় সোমবার (১০ জুন) এক অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় পৃথক দুটি স্থান থেকে ৫৬টি অবৈধ/অনুমোদনবিহীন সিমবক্স, ১৯টি রাউটার, ২২টি মডেম, ১৮টি পেনড্রাইভ, ২৩টি জিএসএমএ এন্টেনা, বিভিন্ন অপারেটরের ১৭ হাজার ৩৫৪টি সিম ও বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিটিআরসি।

আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ/অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X