কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৫:৩৭ এএম
অনলাইন সংস্করণ

পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে : পরিবেশমন্ত্রী

‘বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন : একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন পরিবেশমন্ত্রী। ছবি : সংগৃহীত
‘বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন : একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন পরিবেশমন্ত্রী। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে জীববৈচিত্রের ক্ষতি ও দূষণ রোধে আন্তরিকভাবে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।

বুধবার (১৩ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন : একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী একথা বলেন।

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন বিষয়ে এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধিতেও দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। সকলে মিলে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবুজ বাংলাদেশ বাস্তবায়নে সফল হতে পারবো।

সাবের চৌধুরী আরো বলেন, গ্রিন গ্রোথ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরকে পরিবেশবান্ধব করতে হবে। শুধু জিডিপি বাড়লেই হবে না, পরিবেশও ঠিক রাখতে হবে।

তিনি বলেন, দূষণ বেশি হলে কাঙ্খিত প্রবৃদ্ধি হবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। প্রকৃতিভিত্তিক সমাধানের দিকে যেতে হবে।

পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, এক্ষেত্রে সরকার বেসরকারি সেক্টরকে প্রণোদনা দিবে। আসুন সবাই মিলে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। সরকার দেশের উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রেক্ষিত পরিকল্পনা, ডেল্টা প্লান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, জাতীয় অভিযোজন পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়ন করছে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মাকসুদ কামাল, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১০

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১১

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১২

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৩

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৪

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৫

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৬

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

১৭

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

১৮

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

২০
X