কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার ক্রাইমে যাচ্ছেন রাজস্বের সেই মতিউর

ইফাতের সঙ্গে ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগল। ইনসেটে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ছবি : সংগৃহীত
ইফাতের সঙ্গে ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগল। ইনসেটে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ছবি : সংগৃহীত

কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান পুলিশের দ্বারস্ত হচ্ছেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলকারীদের বিরুদ্ধে অভিযোগ করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যাচ্ছেন তিনি।

আজ বুধবার (১৯ ‍জুন) বিকেলে কালবেলাকে মতিউর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন ইফাত নামের এক তরুণ। ফেসবুকে সেই ছাগলসহ ওই তরুণের বক্তব্য ভাইরাল হয়। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

এই ব্যাপারে কালবেলাকে মতিউর বলেন, এই সন্তান আমার না, এটা রহস্যজনক। যে ছাগল নিয়ে এত তুলকালাম ঘটল সেটাও বিক্রি হয়নি। সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে যেসব ট্রল হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দ্বারস্ত হচ্ছি।

প্রসঙ্গত, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আলোচিত ছাগলটি সঙ্গে নিয়ে ওই তরুণ উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলছেন। ওই তরুণকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, ১১ জুন এটি ধানমন্ডি-৮ এ ডেলিভারি দেওয়া হবে। এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।

ভিডিওতে ওই তরুণ আরও বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি। আমার জীবনে প্রথম দেখা এটা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছেন, তাই হইছে। এর থেকে বেশি কিছু আর কী বলব।

এদিকে, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X