কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৯:২৭ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের দুর্নীতি ইস্যু এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে

ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকেই অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে (বিপিএসএ)।

এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে।

সোমবার (২৪ জুন, স্থানীয় সময়) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে।

মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে?

জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আমরা আপত্তি জানাই।

অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে।

প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকারপ্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কি না? জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১১

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১২

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৩

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৪

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৫

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১৬

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১৭

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৮

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১৯

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

২০
X