কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভুটান পরিবেশ ও জ্বালানি সহযোগিতা জোরদার করবে : পরিবেশমন্ত্রী

থিম্পুতে ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী জেম শেরিংয়ের কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
থিম্পুতে ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী জেম শেরিংয়ের কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভুটান পরিবেশ ও জ্বালানি সহযোগিতা জোরদার করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৫ জুন) ভুটানের থিম্পুতে ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী জেম শেরিংয়ের কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন বলেন, আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করতে পারে। সহযোগিতার মাধ্যমে, আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি এবং আমাদের জাতি এবং বিশ্বের জন্য একটি উজ্জ্বল, সবুজ ভবিষ্যৎ তৈরি করতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রাকৃতিক সম্পদের সুরক্ষার জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা আমাদের কর্তব্য।

সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের (এসএসিইপি) বিদায়ী চেয়ারম্যান হিসেবে সাবের হোসেন এসএসিইপির নতুন চেয়ারম্যান, ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী জেম শেরিংকে অভিনন্দন জানান। তিনি আগামী জুলাইয়ে ঢাকায় বাংলাদেশ, নেপাল ও ভুটানের পরিবেশমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকের জন্য জেম শেরিংকে আমন্ত্রণ জানান।

ভুটান সফরের জন্য সাবের হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে জেম শেরিং বলেন, টেকসই উন্নয়নের জন্য ভুটান প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকটি পরিবেশগত স্টুয়ার্ডশিপ এবং জ্বালানি সহযোগিতা জোরদার করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টার একটি পদক্ষেকে তুলে ধরে।

সভায় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই জ্বালানি চর্চা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে মন্ত্রী ভুটানের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী নামগিয়াল দর্জির সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। এদিন লা মেরিডিয়ান থিম্পুতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন রয়্যাল সিভিল সার্ভিস কমিশনার তাশি পেম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X