কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

শোক দিবস পালনে ঐক্য পরিষদের দ্বিতীয় প্রস্তুতি সভা

শোক দিবস উপলক্ষে সচিবালয়ে প্রস্তুতি সভা করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। ছবি: কালবেলা
শোক দিবস উপলক্ষে সচিবালয়ে প্রস্তুতি সভা করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। ছবি: কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. খাইরুল ইসলাম।

খাইরুল ইসলাম বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক দেশে নানা বিশৃঙ্খলা ও সরকারবিরোধী ষড়যন্ত্র হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় চলমান রাখতে হবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে যেতে হবে। আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশকেন্দ্রিক যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য উপস্থিত সব সদস্যকে বক্তব্য প্রদানের আহ্বান জানান। সভায় সংগঠনের মহাসচিব মো. রুহুল আমিন জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রুহুল আমিন জানান, শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের আমন্ত্রণপত্র প্রদানের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া উপকমিটিসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

আগামী ২৭ জুলাই দুপুর ১২টায় প্রস্তুতি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সমিতির সব সদস্য ও নেতাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন দিলীপ কুমার দেব নাথ, মোহাম্মদ আলী, মো. জামশেদ আলম, আবদুস সালাম, মো. জাকারিয়া হাসান, মুহাম্মদ বদরুল হায়দারসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১০

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১১

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৩

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৪

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৫

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৬

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৭

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৮

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৯

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

২০
X