কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তরুণদের

রাজধানীর শ্যামলীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তরুণরা। ছবি : কালবেলা
রাজধানীর শ্যামলীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তরুণরা। ছবি : কালবেলা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে পাঁচ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। প্রতিবছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। এটি উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে সামনে চলে এসেছে। তাই একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দাবি জানিয়েছে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং।

মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর শ্যামলীতে নিরাপদ সড়কসংক্রান্ত দাবি নিয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানায় তরুণরা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এই সভার আয়োজন করে।

সভায় আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা মূল প্রবন্ধে বলেন, মদ্যপান বা মাদক গ্রহণ করে গাড়ি চালালে উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল ও স্বাস্থ্য বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রতি ২০টি মৃত্যুর ঘটনার প্রায় একটির জন্য দায়ী অ্যালকোহল। এসব মৃত্যুর ঘটনার পেছনে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো।

তিনি আরও বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার অনুসারে, বাংলাদেশে ২০২৩ সালে ডোপ/ড্রাগ টেস্টের ‘পজিটিভ’ হার সর্বোচ্চ দেখা গেছে। অর্থাৎ ২০২২ সালে যেটি ছিল ১ দশমিক ৫ ভাগ ২০২৩ সালে সেটি বেড়ে ৮ ভাগে পৌঁছায়।

সভায় আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সদস্য পারিশা মেহেশারিন এশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান।

সভায় তরুণদের পক্ষে দাবি তুলে ধরে ইয়ুথ ফোরামের সদস্য মো. তাসনিম হাসান আবির বলেন, সড়কের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে বিশেষ করে জাতিসংঘের সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা প্রয়োজন। আইন প্রণয়নের বিভিন্ন ধাপে তরুণদের অংশগ্রহণ, তরুণদের সুপারিশসমূহ সংসদে উত্থাপনের ব্যবস্থা রাখাসহ আইন বাস্তবায়ন ও এর পর্যবেক্ষণে তরুণদের অংশগ্রহণ সরকারকে নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X