ড. জাহিদ হোসেন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং চাই

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় রূপান্তরের যে অধ্যায় শুরু হলো তা ইতিহাসে বিরল। এই নতুন পথের গন্তব্য একটি গণতান্ত্রিক প্রথায় সুশ্বাসিত, বৈষম্যহীন, প্রগতিশীল সমাজ।

নির্বাচিত সরকার যে কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হতে পরে তা বাংলাদেশিদের শিখিয়েছে বিগত সরকার। অনির্বাচিত সরকার গণতান্ত্রিক হতে পারে কি না তা এখন দেখার সুযোগ করে দিলো আমাদের শিক্ষার্থীরা। আশা করি তারা নিজেরাও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করায় পূর্ণ সচেতন থাকবেন এবং সহযোগী হবেন।

অন্তর্বর্তীকালীন এই সরকারের বয়স আজ নয় দিন মাত্র। প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপের থেকে দেশ পরিচালনা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের সবাইকে ধৈর্য ধরে সরকারকে একটু সময় দিতে হবে ঘর গুছানোর জন্য।

সরকারের সিদ্ধান্তের যথার্থতা ও পদক্ষেপের সঙ্গতির আলোচনা ও সমালোচনার অনুকূল পরিবেশ এখন গড়ে উঠছে। এখান থেকে শুরু হোক গণতান্ত্রিক চর্চা।

সরকারের স্বচ্ছতা বাড়ানোর পথে এখন আর বাধা নেই। এই ক্রান্তিকালে নাগরিকরা জানতে চায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কোথায় যাচ্ছি? মুক্ত হয়েছি কিন্তু আগামীতে মুক্তির ধারাবাহিকতার নিশ্চয়তা কতটুকু?

স্বচ্ছতা বাড়ানোর জন্য সরকারের সাথে সাধারণ মানুষের সংযোগের একটি নিয়মিত ব্যবস্থা দরকার। উপদেষ্টারা অনেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এটা এক ধরনের সংযোগ। সরকার প্রধানের দফতর থেকে নিয়মিত ব্রিফিং সেই তুলনায় বেশি খাঁটি। এমন উত্তম চর্চা অনেক গণতান্ত্রিক দেশে আছে।

প্রধান উপদেষ্টার দপ্তর প্রতি সপ্তাহে অন্তত একবার গণমাধ্যমের সম্মুখীন হলে ভালো হতো। সেখানে প্রধান উপদেষ্টা নিজে আসলে আয়োজনটা সহজ হয়ে যায়। তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন হবেনা। কারণ উপস্থিত বক্তা তো বটেই, সঞ্চালনেও উনি পারদর্শী। উনার জন্য একটি সংক্ষিপ্ত তথ্যপত্রই যথেষ্ট।

বিভিন্ন ব্যস্ততার কারণে ওনার প্রতিটি ব্রিফিং-এ আসা সম্ভব হবেনা। সেই ক্ষেত্রে ওনার প্রেস সচিব উপস্থাপনা ও প্রশ্নের উত্তর দিতে পারেন। খোলা মেলা পরিবেশে প্রেস ব্রিফ হতে হবে। এটি যদি চাটুকারিতার মঞ্চে পরিণত হয় তাহলে সব বিফলে যাবে।

ড. জাহিদ হোসেন : অর্থনীতিবিদ

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X