সৈয়দ নাজমুস সাকিব
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সৈয়দ নাজমুস সাকিব

হুমায়ূন আহমেদের ব্যাপারে দুটো কথা

হুমায়ূন আহমেদ। ছবি : সংগৃহীত
হুমায়ূন আহমেদ। ছবি : সংগৃহীত

আমার মতে, হুমায়ূন আহমেদের সবচেয়ে কম আলোচিত বিষয় তার রচিত ছোটগল্প। বাংলাসাহিত্যে যারা অসাধারণ ছোটগল্প লিখেছেন, তাদের নামের লিস্ট করলে বা সেরা ছোটগল্পের লিস্ট করলে সেখানে হুমায়ূন আহমেদের নাম বা তার লিখিত কোনো না কোনো ছোটগল্পের নাম থাকবে বলেই আমার মনে হয়।

গল্পগুচ্ছ আর বনফুলের শ্রেষ্ঠ ছোটগল্পের পর আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি হুমায়ূন আহমেদের ছোটগল্প পড়ে। সিম্পলি ব্রিলিয়ান্ট কিন্তু আলোচনা কম। তার উপন্যাস নিয়ে সে পরিমাণ আলোচনা আর সমালোচনা হয়, ছোটগল্প নিয়ে আলোচনা সে জায়গায় অনেকটাই নীরব।

‘ভয়’ নামের একটা ছোটগল্প আছে হুমায়ূন আহমেদের। বাংলাসাহিত্যে এমন ভূতের গল্প আমার জানামতে নেই। এই গল্পে কোনো ভূত নেই, কোনো জিন পরীর গল্প বলেন নাই হুমায়ূন আহমেদ, জাস্ট আছে কোনো ভয়ংকর কিছুর উপস্থিত থাকার অশরীরী অনুভূতি। একজন নির্দিষ্ট মানুষের জন্য এই ভয়ের উৎপত্তি হয়; যার কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যাহীন অনুভূতিটা অস্বস্তির জন্ম দেয় গল্পটা পড়ার সময়! গরমের ছুটির এক দুপুরে গল্পটা পড়েছিলাম বলে মনে আছে। দুপুরবেলা ভূতের গল্প পড়ে কখনো শরীর ঘেমে উঠতে পারে, এই গল্প না পড়লে জানা হতো না।

আরেকটি পছন্দের ছোটগল্প ‘সৌরভ’। আরও অনেক আছে, নাম শেষ হবে না বলে।

হুমায়ূন আহমেদের নাটক আর সিনেমায় বাড়ির কাজের বুয়া বা কাজের লোকদের চরিত্র খুবই ইন্টারেস্টিংভাবে দেখানো হতো। বিশেষ করে তারা প্রচুর কথা বলে। এ ব্যাপারটা বেশিরভাগ পরিচালকের নাটক-সিনেমায় আপনি পাবেন না; সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাপারটা ক্যারিকেচারিশ হয়ে যায় অথবা এসব ক্যারেক্টার অগুরুত্বপূর্ণ থাকে কিংবা লেখাই হয় না ! ‘চেহারা সুরত সুন্দর হওয়ায় কী যে বিপদে পড়ছি! খালি বিবাহের সম্বন্ধ আসে’ কিংবা

‘মিরপুর-৩ নম্বরে ডেরাইভিং শিখতেসি। ডেরাইভিং শেখনের পরে পেলেনে চইড়া ইনশাআল্লাহ মিডল ইস্টে চলে যাব। বাকিটা আল্লাহপাকের ইচ্ছা।’ এসব ডায়লগ এখনো কী পরিমাণ রিলেভেন্ট, সেটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দেখলেই হয়তো টের পাওয়া যায়।

অনেক ডিরেক্টর হয়তো ভবিষ্যতে হুমায়ূন আহমেদের চেয়ে বেটার নাটক বানাবেন, বিশেষ করে মেকিংয়ের দিক থেকে। তবে হুমায়ূন আহমেদকে বিট করা যে জায়গাটায় মোটামুটি অসম্ভব মনে হয় আমার- চরিত্র নির্মাণ আর সংলাপ। এ দুটি জায়গায় তিনি জাস্ট আনবিটেবল।

এত এত নাটক দেখেছি জীবনে, বেশিরভাগ সময় সংলাপ একদম মনে থাকে না। গল্প আর অভিনয় মনে থাকে জাস্ট বা বেশি হলে মেকিং আর সাউন্ড ডিজাইন।

কিন্তু এসব লাইন সম্ভবত মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে-

তিতলী ভাইয়া, এক গ্লাস পানি হবে? নরমাল! মতি মিয়া কারো ধার ধারে না। হ্যালো! রমনা থানা? ওসি সাহেব আছেন? জি কে বলছেন? আজকে তো তোমাকে বড়ই সৌন্দর্য লাগতেছে। চাচা মিয়া, আপনি তো কথার দোকান খুলে বইছেন! বিয়া করব না, লইজ্জা লাগে। চা গররররম! হুদা মাটি খাবা?

খেয়াল করে দেখবেন, হুমায়ূন আহমেদের নাটকে আপনার কখনো জাহিদ হাসানকে মনে থাকবে না, মনে থাকবে আনিসকে। শাওন আর শীলাকে আপনার মনে থাকবে না, মনে থাকবে তিতলী আর কংকাকে। ফারুখ আহমেদকে মনে থাকবে না, মনে থাকবে মতি মিয়া আর তৈয়বকে। চ্যালেঞ্জারকে মনে থাকবে না, দোতারা চাচাকে মনে থাকবে।

এই ঘোর সৃষ্টির ক্ষমতা, এই এক আশ্চর্য ক্ষমতা আমি খুবই মিস করি। কীভাবে একটা মানুষের পক্ষে দিনের পর দিন এই জিনিস করা সম্ভব? এটা তন্নতন্ন করে খুঁজেও পাই না সেভাবে অন্যদের কাজে।

হুমায়ূন আহমেদের অনেক বই ভীষণ পছন্দের, অনেক বই ভালো লাগে না, অনেক বই পড়লে মনে হয় কেন লিখলেন এটা, অনেক বই পড়লে মনে হয় এ রকম আরেকটা কেন লিখলেন না! জীবনের বেশিরভাগ সময় লেখালেখি, নাটক, সিনেমা, নুহাশপল্লী নিয়ে ব্যস্ত থেকে বিদায় নেওয়ার আগে হুট করে টিভিতে অনেক সাক্ষাৎকার কেন দিলেন, সেটাও বুঝি না! কারণ জীবনে তো এর আগে এত সাক্ষাৎকার দেন নাই তিনি, এত মানুষের সামনে তো এর আগে আসেন নাই। তিনি কি টের পেয়ে গিয়েছিলেন তিনি আর ফিরবেন না? তা না হলে কেন ঘেঁটুপুত্র কমলা বানিয়ে বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এটা আমার বানানো শেষ সিনেমা’?

উত্তর জানা নাই। রহস্য বিরাজমান এখনো তার অনেক কিছুতে। তিনি তো সবসময়ই এমনই থাকতে চেয়েছিলেন। রহস্যমানব।

লেখক : শিক্ষক, সিনেমা বিশ্লেষক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X