কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপ নিয়ে ভাবছি না : ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান। পুরোনো ছবি
নির্বাচন কমিশনার আনিছুর রহমান। পুরোনো ছবি

নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দূরত্ব ঘোচাতে সংলাপের কোনো উদ্যোগ ইসির নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, ‘সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে। রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। আমরা তপশিলসহ অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।’

মঙ্গলবার (২৫ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

আরও পড়ুন : নির্বাচন কমিশন ঘেরাও করবে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘তারা যদি নির্বাচন কমিশন ঘেরাও করে তাহলে আমরা ঘেরাও হয়ে বসে থাকব। তারা কী করবে, এটি নিয়ে আমরা বিচলিত নই।’

নতুন দলের নিবন্ধন প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ২৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। তিনি বলেন, ‘কালকের পরে আমরা এটা নিয়ে বসব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X