কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হলো

শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দুপুর একটায় বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে সেতুমন্ত্রী জানান, কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন।

বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সবাই যুক্ত হবেন ২০২৫ সালের ১ জুলাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের ১ জুলাই থেকে পেনশনে যোগদানের বিষয়ে তথ্য ছিল, সেটা সঠিক না। তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি। সবার মতো তারাও ২০২৫ সালের ১ জুলাইয়ে যোগ দেবেন এটা নিশ্চিত করা হয়েছে।

ওবায়দুল কাদের আরও বলেন, শিক্ষক নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, একটা বিষয়ে ভুল বোঝাবুঝি মিটেছে। অচিরেই সমস্যার সমাধান হবে।

শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সাংগঠনিকভাবে ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে শিক্ষকদের সব দাবি চট করে মানা যাবে না, সরকারেরও যুক্তি আছে। তাদের দাবি যুক্তিসংগত হলে বিবেচনা করা হবে বলেন তিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কালবেলাকে বলেন, আমরা ৩টি দাবির বিষয়ে বিস্তারিত তাদের বলেছি। তারা সেটি শুনেছেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। এটুকু বলতে পারি, সন্তোষজনক আলোচনা হয়েছে।

তিনি বলেন, তবে কর্মবিরতির বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক এ বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X