কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত : সিএনএন

পাকিস্তানের মিসাইল। ছবি : সংগৃহীত
পাকিস্তানের মিসাইল। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়েছে। হামলা-পাল্টা হামলা ও সীমান্ত সংঘাতে উভয় দেশই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে বড় ধরনের সংঘাতের আগেই শনিবার বিকেল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় যেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতা ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শনিবার (১০ মে) সিএনএনের লাইভ আপডেট অনুযায়ী, ভারতের হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা হামলা চালায়, তার ব্যাপকতা দেখে ভারত বিস্মিত হয়ে পড়ে। এরপরই আলোচনা প্রক্রিয়ায় দুই পক্ষই আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে।

পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা দেখা দেয়, তখনই শান্তিচুক্তির ভিত্তি তৈরি হয়। সূত্রটি আরও জানায়, শুক্রবার পর্যন্ত শান্তিচুক্তির দিকে অগ্রসর হচ্ছিল দুপক্ষ। কিন্তু শনিবার ভোরে ভারত পাকিস্তানের ৩টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ কৌশলগতভাবে পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ভারতের ওই হামলার জবাবে ‘চোখের বদলে চোখ’ নীতিতে তারা ভারতের বিমানঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানে। এই হামলার মাত্রা এতটাই বিস্তৃত ছিল যে, ভারত হতবাক হয়ে পড়ে এবং আলোচনায় আরও বেশি মনোযোগী হয়ে ওঠে।

যদিও আলোচনার সময়েও দু’পক্ষ কিছু হামলা-পাল্টা হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং কূটনৈতিক তৎপরতার ফলে আলোচনা চলমান থাকে। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ায় মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কিছু কর্মকর্তাও আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

শনিবার বিকেলের পর থেকে আর কোনো নতুন হামলা হয়নি এবং দু’ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

তবে ভারতীয় পক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছে। তাদের দাবি, এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X