কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

ওইদিন রাতে (১৯ জুলাই) ‘শ্রীলঙ্কার স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। যদি কারফিউ জারি না হতো তাহলে এমন প্ল্যান তাদের ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। যেখানে ওয়ান ইলেভেনের কুশীলব ড. ইউনূসও যোগ দিয়েছেন।

বিবৃতিদাতাদের উদ্দেশে তিনি বলেন, কারও প্ররোচনায় বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে এসে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটির ধ্বংসলীলা দেখুন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত, আক্রমণকারী নই। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। আক্রমণকারী আমরা নই।

ড. ইউনূস আবারও সক্রিয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ড. ইউনূস সরকারবিরোধী হিসেবে মাঠে নেমেছেন। তিনি আবারও সক্রিয় হয়েছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন।

এ সময় কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করে কাদের বলেন, তারেক রহমান গণঅভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল। যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান তাদের ছিল।

তিনি আরও বলেন, বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। তারা এখন স্বাধীনতাবিরোধীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের ঐক্য আগুন সন্ত্রাস, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X