কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ‘জাতীয় ঐক্যে’ ১২ দলীয় জোটের সংহতি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ন্যূনতম একদফায় সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির ‘জাতীয় ঐক্যের’ আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট।

রোববার (২৮ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ সংহতি জানিয়েছেন।

তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। বাম-ডান সব রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সবাই একত্রিত হয়ে একদফা দাবিতে সোচ্চার হই, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করি।

বিবৃতিতে স্বাক্ষরকারী জোটের অন্য নেতারা হলেন- বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মো. সারওয়ার আলম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X