কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান গণফোরামের

গণফোরামের লোগো। ছবি : সংগৃহীত
গণফোরামের লোগো। ছবি : সংগৃহীত

দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে দেশের বর্তমান জাতীয় সংকট উত্তরণে পদক্ষেপ গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি কে আহ্বান জানিয়েছে গণফোরাম।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১ টায় গণফোরাম ঢাকা কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এ আহ্বান জানায় দলটি।

সভায় নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় নসাৎ করতে একটি অশুভ চক্র দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘুসহ ভিন্নমতের মানুষের উপর আক্রমণ ও নাশকতা চালিয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংলাপ জরুরি।

সভায় গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মোশতাক আহমেদ সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুরাইয়া বেগম, মেজবাহ উদ্দিন আহমেদ, হারুন তালুকদার, নাজমুল ইসলাম সাগর প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X