কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত নেতারা 

মন্দির পাহারায় সহায়তা করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মন্দির পাহারায় সহায়তা করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দেশের বিদ্যমান অস্থিরতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজধানীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সব মন্দির, প্যাগোডা ও গির্জার নিরাপত্তায় কাজ করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) পুরান ঢাকার জয়কালি মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানার আমির মুতাসিম বিল্লাহ, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহীন, ওয়ারী পশ্চিম থানার আমির মাহফুজুর রহমান, এম করিম বাবু, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য স্থানীয় জামায়াতের নেতারা।

এসময় জামায়াত নেতারা মন্দিরের নিরাপত্তার জন্য যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্দিরের দায়িত্বে থাকা শ্রী প্রাণো জামায়াত নেতাদের ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী সূত্রাপুর উত্তর থানার পক্ষ থেকে সূত্রাপুর থানায় সৌজন্য সাক্ষাৎ এবং সহযোগিতার জন্য যাওয়া হয়। কিন্তু থানায় কোনো কর্মকর্তা বা পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। সেখানে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়, তাদের সঙ্গে জামায়াতের সৌজন্যতা বিনিময় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X