কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপির

মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতারা।

শনিবার (১০ আগস্ট) রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রিজভী বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সারা দেশের নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে রিজভী ছাড়াও দলটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, আব্দুল বারী ড্যানি, প্রান্তিক ও জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ মো. নেসারুল হক, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ, গৌরাঙ্গ সমদ্দার, মৃন্ময় কান্তি দাস, অসীম পাণ্ডে, ঢাকা মহানগর কমিটির সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X