কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে আর যেন কোনো স্বৈরাচার না আসে : আমিনুল হক 

রাজধানীর পল্লবীর ডি ব্লকে বায়তুল আজমত জামে মসজিদে থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
রাজধানীর পল্লবীর ডি ব্লকে বায়তুল আজমত জামে মসজিদে থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব আর না ঘটে। তিনি বলেন, আমরা চাই দেশে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। যে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (১২ আগস্ট) বাদ আসর রাজধানীর পল্লবীর ডি ব্লক বায়তুল আজমত জামে মসজিদে থানা বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোকোর জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের মসজিদে মসজিদে আসরের নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ জনতা ও মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X