কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় সমমনা জোটের নিন্দা

জাতীয়তাবাদী সমমনা জোট।
জাতীয়তাবাদী সমমনা জোট।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোট।

জোটের নেতারা দাবি করে বলেন, ‘যতই নির্যাতন-নিপীড়ন, হামলা চালানো হোক না কেন- এক দফা দাবি আদায়ে কেউ পিছপা হবে না। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব।’

শনিবার (২৯ জুলাই) বিকেলে এক যৌথ বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা এসব কথা বলেন।

বিবৃতিদাতারা হলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান প্রমুখ।

বিবৃতিতে জোট নেতারা বলেন, রাজধানীর পাঁচটি প্রবেশেমুখে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জাতীয়তাবাদী সমমনা জোটসহ যুগপথের শরিক জোটগুলোর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী নেতাকর্মীরা হামলা চালিয়ে পৈশাচিক কায়দায় নির্মমভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর অমানুষিক নির্যাতন করে। এ ছাড়া দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেকেই গুরুতর আহত হয়। অপরদিকে গাবতলীতেও একই কায়দায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ওপর হামলা চালায়। এ সময় পুলিশি হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়। কর্মসূচি পালনকালে অনেককে আটক করা হয়।

আরও পড়ুন : ছাড়া পেয়ে ঘটনার বর্ণনা দিলেন গয়েশ্বর

জোট নেতারা কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X