কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়।

ঢাকা মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট (৭) এর বিচারক সাইফুল ইসলাম মামলাটি আম‌লে নি‌য়ে পি‌বিআইতে এ তদন্তে দি‌য়ে‌ছেন। আগামী ২৩/১০/২৪ তা‌রি‌খের মধ্যে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টকশো ‘মেট্রোসেম টু দ্যা পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X