কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সিপিবির উদ্যোগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয়ভাবে উদ্যোগ নিয়েছে সিপিবি। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় বা কেন্দ্রে পার্টি নেতাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ০২-২২৩৩৮৮৬১২, ০১৭১১-৪৩৮১৮১ নম্বরে ফোন করে সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করা যাবে।

দুর্গত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার এবং তাদের জন্য খাদ্যসহ অন্যান্য সহায়তার জন্য পার্টির পক্ষ থেকে একটি তহবিল গঠন করা হয়েছে। বন্যার্ত মানুষের সাহায্যের জন্য কেন্দ্রীয় সহায়তা তহবিলে অনুদান দেওয়ার জন্য পার্টির সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।

সিপিবি সহায়তা তহবিল, অ্যাকাউন্ট নম্বর: ০১০০০৩ ৫০৮৮৫০৯, জনতা ব্যাংক, পুরানা পল্টন শাখা, ঢাকা- এই হিসাবে অনুদান জমা দেওয়া যাবে।

সিপিবি সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বন্যার্ত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে পার্টির সদস্য, সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে তারা বন্যা ও জলাবদ্ধতায় নিমজ্জিত সব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে দুর্গত মানুষের সহায়তায় সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বড় বন্যার শঙ্কায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এই আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X