কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে সকল বৈষম্য আমরা নিরসন করব : নীরব

সাইফুল আলম নীরব । ছবি : পুরনো
সাইফুল আলম নীরব । ছবি : পুরনো

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে যেসব কথা বলা হচ্ছে- এটা একটা চক্রান্ত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান আমরা সবাই ভাই ভাই। বাংলাদেশ থেকে সকল বৈষম্য আমরা নিরসন করব।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর কাফরুলে একটি মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রাদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পেয়েছে।

তিনি বলেন, ভারতে পালিয়ে গিয়েও স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে যেসব কথা বলছেন, এটা একটা চক্রান্ত। নিরব বলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান আমরা সবাই ভাই ভাই, আমরা সকলে মিলেমিশে থাকব, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।

নতুন ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে জানিয়ে সাইফুল আলম নীরব বলেন, আবার কোনো নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে। জনগণের ভোটকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করার জন্য আবার কোনো নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা সেদিক থেকে সকলকে সজাগ থাকতে হবে। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ব। এক ফ্যাসিবাদকে পরাজতি করেছি আমরা। নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে সেজন্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। নিরব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়ে বলেছেন, দেশের বন্যাদুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখে আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের আবির্ভাব আর না ঘটে। যে সফলতা বা স্বাধীনতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। এবং সকল ধরনের বৈষম্য বাংলাদেশ থেকে বিতাড়িত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আকরাম হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন আকিলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X