কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম

ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম। ছবি : কালবেলা
ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম। ছবি : কালবেলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত এ রহমানের খোঁজে ডিম এবং জুতার মালা নিয়ে ঢাকার আদালতে ঘুরছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এর আগে তিনি হত্যা চেষ্টার অভিযোগে আরাফাত এ রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেন।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি এ আবেদন করেন। পরে আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।

আদালত থেকে বেরিয়ে হিরো আলম বলেন, আমাকে যে মারধর করা হয়েছে সে ব্যথা এখনো রয়েছে। আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। লোকজনের ভয়ে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে না। আমার মনে হয় তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। আরাফাতের নির্যাতনের শিকার যারা তারাও আজ আদালতে এসেছে।

তিনি আরও বলেন, উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। আজ আদালতে সে অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসেছি।

এর আগে ঢাকা-১৭ আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে ভোটে পরাজিত হয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনের পর থেকেই নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন আরাফাত এমন অভিযোগ করছিলেন আলম।

রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয়। সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম। কারণ হিসেবে তিনি বলেছেন, উপনির্বাচনের সময় আমি যখন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, সেখানে আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X