কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনো অপরাধীর দায়িত্ব বিএনপি নেবে না : মীর হেলাল

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

বিএনপি কিংবা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীর দায়িত্ব নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় কিছু চিহ্নিত দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন। থানার অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু চিহ্নিত দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌড়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারীপাড়া এলাকায় পৌঁছে মারা যান।

বিজ্ঞপ্তিতে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে এবং কারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মীর হেলাল বলেন, কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়। যদি কেউ সে মর্মে দাবি করে, তা পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো অপরাধীর দায়িত্ব বিএনপি বা তার কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ ধরনের বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশনা দিয়েছেন, যা আমরা প্রতিপালন করতে সদা সচেষ্ট ও সদা সচেতন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X