কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : কালবেলা
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি : কালবেলা

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকায় তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, কীভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পার্টি টু পার্টি কীভাবে আরও গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে চীন আরও বিনিয়োগ প্রত্যাশা করে।

তিনি বলেন, দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয়েছে, কীভাবে আগামীর সংস্কৃতিসহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে— সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগামীতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। তারা আমাদের দীর্ঘদিনের পার্টনার। রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের জামায়াতের নেতারা অনুরোধ করেছেন, যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনের ইনভেস্টমেন্টসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ভেতরে এখন যে পরিস্থিতি আছে, সেটার উন্নতি নিয়ে আলোচনা করেছি। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে তিনি বলেন, এ বিষয়ে চীন কিছু বলতে চায় না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এ সময় চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। চীনের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X