কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা বিএনপির

বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বিএনপি। ছবি : কালবেলা
বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বিএনপি। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বিএনপি।

বুধবার (০৪ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারাসার বহুমুখী উচ্চবিদ্যালয় ও নোয়াখালীর পরশুরাম পাইলট হাইস্কুল ও ফুলগাজী উপজেলার জিএম হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।

এদিন ৩ টি চিকিৎসা ক্যাম্পে মোট তিন হাজার এর মতো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে জাতীয়তাবাদী আদর্শের প্রায় শতাধিক ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় গণমানুষের জন্য রাজনীতি করে, আমরা গণমানুষের দল, সম্পূর্ণ মানবসৃষ্ট এই বন্যায় বিএনপি এর আগেও জনগণের পাশে থেকে বন্যার্তদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

আর এদিকে বন্যার পানি নেমে যাওয়ায় বরাবরের মতো এখন বন্যা পরবর্তী পরিস্থিতিতে উদ্ভূত রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসার জন্য আবারো জনগণের মাঝে এসে উপস্থিত হয়েছে বিএনপির চিকিৎসক ও নেতাকর্মীরা।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X