মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে হাসপাতালে হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ বিএনপির

ফেনীতে হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বিএনপি। ছবি : কালবেলা
ফেনীতে হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বিএনপি। ছবি : কালবেলা

ফেনীতে বন্যার সময়ের মতো বন্যাপরবর্তীতেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে বুধবার (০৪ সেপ্টেম্বর) বন্যাপরবর্তী ডায়রিয়াসহ পানিবাহিত রোগে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য সেলের পক্ষ থেকে এক হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

এই খাবার পানি বিতরণের জন্য হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল খায়ের মিয়াজী, ডা. মোবারক হোসেন দুলাল এবং আরএমও ডা. আসিফ ইকবালের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।

বন্যাপরবর্তী ফেনী এবং আশপাশের জেলাগুলোতে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এমন প্রেক্ষাপটে ‘ফেনী জেলা সদর হাসপাতালে শিশু ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট’ শিরোনামে প্রকাশিত একটি খবর ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে ফেনীতে ডায়রিয়া, শিশু ঔষধ ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের পরামর্শ দেন ডা. জুবাইদা। অতঃপর বুধবার (৪ সেপ্টেম্বর) ফেনীর বন্যাদুর্গত এলাকায় এই এক হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

এদিকে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল আমিন সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী ‘Syp. Xyril, Syp. Filmet, ORS, Rice Saline, Lorix Plus’ পর্যাপ্ত পরিমাণ ঔষধ নিয়ে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন। ফেনীতে শিশু ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করছেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।

বুধবার রাতে ‘আমরা বিএনপি পরিববার’ সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X