কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

শিগগির আঁধার কেটে যাবে : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।পুরোনো ছবি।
আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।পুরোনো ছবি।

আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা বিশ্বাস করি, শিগগির আঁধার কেটে যাবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে পরিচালিত হবে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে শুক্রবার সকাল থেকে ফেসবুকে দলটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিটি ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। চিঠিতে অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। সদস্য সচিব করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করার নামে ফেসবুকে যে চিঠি ভাইরাল হয়েছে, সেটিকে গুজব উল্লেখ করে দেশবাসীকে উদ্দেশ করে বিবৃতিতে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন। তিনিই আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এ দেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। এ দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ফলে কারও অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না।

তিনি বলেন, দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোনো ষড়যন্ত্রকারীর কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১০

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১১

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১২

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৩

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৪

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৫

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৬

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৭

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৮

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৯

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

২০
X