কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

‘গণহত্যার দায়ে আ.লীগকে এদেশের মানুষের রাজনীতি করতে দেবে না’

নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি : কালবেলা

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালানো ফ্যাসিবাদী আওয়ামী লীগকে জনগণ রাজনীতি করতে দেবে না। গণহত্যার দায়ে আগে তাদের বিচার করতে হবে।

আবু হানিফ আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া স্বাধীন দেশে কোনো অরাজকতা করা যাবে না, চাঁদাবাজি দখলদারিত্ব চলবে না। আওয়ামী লীগের পরিণতি দেখে নব্য দখলদারদের শিক্ষা নেওয়া উচিত। আন্দোলনের মুখে কিন্তু তারা ঠিকতে পারেনি। দেশের কোথাও কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। নারায়ণগঞ্জে একজন শুধু বলতো খেলা হবে, জনগণ এখন খেলার জন্য তাকে খুঁজে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আগামীতে গণঅধিকার পরিষদের ঘাঁটি হবে নারায়ণগঞ্জ। জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ। জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের নেতা রাহুল আরেফিন, ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আফসার, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শেখ সাব্বির রাজ, যুব জেলা সভাপতি মাদমুদুল হাসান শরিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X