কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া নির্বাচনী পর্যবেক্ষক এনে জাতির সঙ্গে নির্লজ্জ প্রতারণা করেছে আ. লীগ : ১২ দলীয় জোট

পুরানা পল্টনে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের সভা। ছবি : কালবেলা
পুরানা পল্টনে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের সভা। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ভোট চোর এই সরকার জনগণের টাকা দিয়ে ভাড়াটে পর্যবেক্ষক এনে বাংলাদেশের জনগণের সঙ্গে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করেছে। আওয়ামী লীগ কর্তৃক ভুয়া নির্বাচনী পর্যবেক্ষক সাজিয়ে জাতির সঙ্গে চরম প্রতারণা করায় ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, সত্য কখনো চাপা থাকে না, আওয়ামী লীগের এই জঘন্য প্রতারণার চিত্র জাতির সামনে উম্মোচিত হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বারো দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে উক্ত সভায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কানাডার আদালতের রায় টেম্পারিং করে প্রচার করছে সরকার : রিজভী

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের মনমরা ভাব দেখে প্রধানমন্ত্রী যে উদ্বেগ প্রকাশ করেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে, বাংলাদেশের জনগণের গণ আন্দোলনে ভীত হয়ে এই অবৈধ সরকারের দোসরা পালাবার পথ খুঁজছে। ১২ দলীয় জোট নেতৃবৃন্দ এক দফা আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় সংকল্প ও প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি শওকত আমিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু সহ জোটের শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X