কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দু’দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জাহিদ হোসেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেস্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনো নির্ধারিত হয়নি। তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান- এই দুটি স্থানের যেকোন একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও তিনি।

এ ছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের’ র‌্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X