কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

গয়েশ্বরকে আপ্যায়ন, ভিডিও কে করেছে জানেন না ডিবিপ্রধান

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করান ডিবিপ্রধান হারুন অর রশিদ। এর পরই এ নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। এখনো থামেনি সেই আলোচনা। সেদিনের আপ্যায়ন বিল কে দিয়েছিলেন? ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ না কি গয়েশ্বর চন্দ্র রায়। সেদিন ভিডিও করে তা ভাইরাল কে করেছিলেন? সেই প্রশ্নের উত্তর দেন ডিবিপ্রধান নিজেই।

সম্প্রতি গয়েশ্বর ইস্যু নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় গয়েশ্বরের আপ্যায়নের ভিডিও কে করল? খাবার বিলই বা কে দিল?

প্রশ্নোত্তরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের (পুলিশের) কাজ হচ্ছে জানমাল রক্ষা করা। এরই ধারাবাহিকতায় গয়েশ্বর রায় আহত হওয়ার পর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। চিকিৎসা শেষে তাকে ডিবি অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। এতে তিনি সম্মত হন। পরে চা খেতে খেতে দুপুর হয়ে গেলে তাকে মধ্যাহ্নভোজ করে যাওয়ার জন্য অনুরোধ করি। এতেও তিনি রাজি হন।

আরও পড়ুন : গয়েশ্বর তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন - ওবায়দুল কাদের

পরে আমার বাসার পাঠানো খাবার তাকে খেতে বলি। তিনি (গয়েশ্বর) সবজি খেতে পছন্দ করায় সোনারগাঁও হোটেল থেকে সবজি নিয়ে আসার ব্যবস্থা করি। সবজির দাম তো বেশি নয়। এ জন্য গয়েশ্বর রায়কে আপ্যায়নে তেমন খরচ হয়নি বলে জানান ডিবিপ্রধান।

খাবারের সময় ভিডিও করল কে? প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, সেখানে অনেকে ছিল। কে বা কারা ভিডিও করেছে আমি সেটি খেয়াল করিনি। পরে কে বা কারা ভিডিও ভাইরাল করেছে, সেটিও আমি জানি না।

এদিকে আপ্যায়ন করে সেটির ভিডিও প্রকাশ করা নিম্নরুচির কাজ বলে মন্তব্য করেছেন গয়েশ্বর।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচির সময় পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। দুপুরের দিকে পুলিশ ভ্যানে করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বর খাবার খান। বিকেল ৩টার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X