কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আজ মাঠে নামছে ১৪ দলীয় জোট

১৪ দলীয় জোটের পতাকা।
১৪ দলীয় জোটের পতাকা।

এক দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তাদের শরিক দল। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যেই আজ বুধবার রাজপথে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির প্রথম দিন আজ বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ করবে তারা।

এর পর আগামী ছয় দিনে রাজধানীর আরও ছয়টি জায়গায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে ১৪ দল।

এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেসময় আমির হোসেন আমু বলেন, ‘আগামী ২ আগস্ট থেকে মাঠে নামব আমরা (১৪ দল)। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে। এজন্য প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপি তাদের আন্দোলনে সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সুযোগ দেব না। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক তা আমরা মানব।’

আরও পড়ুন : এবার মাঠে নামছে ১৪ দল

বৈঠকে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের শিরিন আখতার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী ও গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X