কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ছাত্রদল নেতাদের

ওয়াসিমের কবর জিয়ারতে ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা
ওয়াসিমের কবর জিয়ারতে ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামে ওয়াসিমের কবর জিয়ারত করেন তারা। এরপর অন্যান্য সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্রদল।

ওয়াসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় এবং চট্টগ্রামের প্রথম শহীদ। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ১৬ জুলাই ফেসবুক স্ট্যাটাস দিয়ে আন্দোলনে অংশগ্রহণে সবাইকে হালিশহরে উপস্থিত হওয়ার অনুরোধ করে নিজে সেখানে আসেন এবং পুলিশের গুলিতে নিহত হন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কতটা গভীর দেশপ্রেম থাকলে অনায়াসে জীবন বিলিয়ে দেওয়া যায়? ওয়াসিম ছিলেন ততবড় দেশপ্রেমিক। ওয়াসিমের জন্য ছাত্রদল ধন্য; বাংলাদেশ গর্বিত।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির বলেন, ওয়াসিমের দেশপ্রেম আর সাহসিকতা ছাত্রদলসহ বাংলার আপামর জনতার মুক্তির ইতিহাসে যুগ যুগ লেখা থাকবে । ওয়াসিমসহ ৪৯ ছাত্রদল নেতাকর্মী গণঅভ্যুত্থান সফল করতে জীবন দিয়েছে। বাংলাদেশ তাদের কাছে চিরঋণী।

কবর জিয়ারত শেষে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ ওয়াসিম আকরামের পরিবার সঙ্গে দেখা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিশেষ বার্তা পৌঁছে দেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১০

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১১

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১২

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৩

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৪

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৫

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৬

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৭

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৮

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৯

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

২০
X