কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ছাত্র রাজনীতির প্রতিনিধিদের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসে যে কোনো যৌক্তিক আন্দোলন ও সংগ্রামে ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত আওয়ামী ফ্যাসিবাদ পতনে ছাত্র সংগঠনসমূহের অনস্বীকার্য অবদান রয়েছে।

নেতারা বলেন, গত প্রায় দেড় যুগ ধরে স্বৈরাচার আওয়ামী সরকার ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। হল দখল, সিট বাণিজ্য, হত্যা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে ছাত্র রাজনীতির মূল চরিত্রের বিপরীতে সন্ত্রাসী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কাছে আবির্ভূত হয়েছিল। আমরা অবশ্যই ছাত্র রাজনীতির নামে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হোক তা চাই। কিন্তু যৌক্তিক সংস্কার না করে স্বৈরাচারের কর্মকাণ্ডের দোহাই দিয়ে দেশের ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্ত মেনে নেওয়া হবে না।

নেতারা আরও বলেন, ক্যাম্পাস জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত প্রাঙ্গণ। এখানে বিভিন্ন মত ও পথের শিক্ষার্থীরা তাদের মতাদর্শ চর্চা করবে। দেশপ্রেম, নেতৃত্বের বিকাশ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটাবে। কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে শিক্ষার্থীদের অধিকার খর্ব করার অপচেষ্টার পরিণাম ভালো হবে না। রাজনীতি বিহীন ক্যাম্পাসগুলো নৈরাজ্যেবাদের আড্ডা খানায় নিমজ্জিত হবে বলেও মনে করেন নেতারা।

নেতারা অবিলম্বে এমন ঘোষণা প্রত্যাহারসহ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং অতি দ্রুত ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X