শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফখরুল দেখতে যাওয়ার পরই নুরকে জোর করে রিলিজ দেওয়ার অভিযোগ

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যাওয়ার পরই নুরকে জোর করে রিলিজ দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি ঢাবি সাদা দলের

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নুরকে দেখতে যান মির্জা ফখরুল। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।

এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আজ বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকালের হামলায় আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। সভাপতি নুর হক নুরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আমাদের দলের সভাপতির ওপর হামলা করায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন : বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি এবং হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X