কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানো অন্যায়’

ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত।

একই সঙ্গে তিনি বলেন, আমরা গণঅধিকার পরিষদের তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহবান জানাই।

গণঅধিকার পরিষদের এই অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেই দেখেনি, সেখানে এ সরকার কীভাবে ভারতে ইলিশ পাঠায়?

আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহবান জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X