কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইফতেখারুজ্জামানের বক্তব্যের প্রতিবাদ ইসলামী আন্দোলনের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বক্তব্য ‘কমিটি বাতিল মৌলবাদের কাছে সরকারের নতি স্বীকার’ এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবাদ বিবৃতিতে দলের মহাসচিব এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান ইসলামপন্থিদের মৌলবাদী ও সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে চরম ইসলামবিদ্বেষের পরিচয় দিয়েছেন। ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস বা পাঠ্যপুস্তক মুসলমানের চিন্তা চেতনার আলোকে হতে হবে। কেননা বিশ্বের বিভিন্ন দেশের সিলেবাসও সে দেশের অধিকাংশ মানুষের চিন্তার আলোকেই প্রণয়ন হয়ে থাকে। কিন্তু কতিপয় ইসলামবিদ্বেষীরা বরাবরই ইসলাম ও মুসলমানদের নিয়ে বাজে মন্তব্য করে থাকেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয় করতে ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খ ম কবিরুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সরাসরি ইসলামকে পছন্দ করেন না এমন দুজন ব্যক্তি সংযোজন করা হয়। ফলে দেশের ইসলামপ্রিয় জনগণ তার প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, টিআইবির পরিচালক দেশের ইসলামপন্থিদের পশ্চিমা ভাষায় মৌলবাদী ও সাম্প্রদায়িক বলে গালাগাল করে চরম ইসলামবিদ্বেষের পরিচয় দিয়েছেন। এ জন্য তাকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। দেশের বৃহত্তর জনগণের বিরুদ্ধে গিয়ে যে ভাষায় কথা বলছেন টিআইবি পরিচালক, তাতে মনে হয়, তিনি দেশের মা-বাবা।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এদেশের মানুষ ইসলামকে নিজের জান-মালের চেয়ে ভালোবাসে। পশ্চিমাদের মতো ইসলামফোবিয়ায় তারা ভোগেন না। কাজেই এদেশের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকেনি, ভবিষ্যতেও টিকবে না।

তিনি টিআইবির পরিচালককে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করে বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলেই কেবল বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অন্যথায় নয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X