কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে

‘পরবর্তী সরকারও আওয়ামী লীগের মতোই শ্রমিকদের শোষণ করবে’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরবর্তী সরকারও আওয়ামী লীগের মতোই শ্রমিকদের শোষণ করবে।

সোমবার (৭ অক্টোবর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চলের সহপরিচালক মো. মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান পাভেল প্রমুখ নেতারা।

ড. মাসুদ বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৩ বছরে শোষিত শ্রমিকরা অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিককে জীবন দিতে হয়েছে। কিন্তু আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যখন যারা ক্ষমতায় এসেছে তারা তাদের মতবাদ কায়েমের চেষ্টা করায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নামাজ-রোজার মতোই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ করেছেন। যতক্ষণ না বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না, জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলন করে। এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীকে হামলা-মামলা, জেল, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনকি অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। তবুও জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী দ্বীন কায়েমের আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি। এমনকি কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, জনগণের সঙ্গেই রয়েছে। যারা কৃষক-শ্রমিক-জনতাকে শোষণ করেছে, মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।

জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিক ছাত্র-জনতাকে নিয়ে এ দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে জনগণের প্রাথমিক বিজয় হয়েছে। তবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে। এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে আর কাউকে অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। জামায়াতে ইসলামীর কর্মসূচিই হচ্ছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের মৌলিক স্বাধীনতা ভোগের নিশ্চয়তা প্রদান করা।’

ড. মাসুদ আরও বলেন, ‘বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে ঘরে ঘরে ওমর (রা.) সৃষ্টি হবে, নতুবা ঘরে ঘরে সালমান এফ রহমান সৃষ্টি হবে। ঘরে ঘরে হজরত ফাতেমার (রা.) মতো নারী সৃষ্টি হবে, নতুবা ঘরে ঘরে খুনি হাসিনার মতো নারী সৃষ্টি হবে। তিনি নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর ছায়াতলে আসতে উপস্থিত শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X