কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:৪২ এএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির বাংলাদেশে সবাই সমান : ব্যারিস্টার রাগীব চৌধুরী 

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। ছবি : সংগৃহীত

সংসদীয় আসনের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই সমান।

শুক্রবার (১১ অক্টোবর) কালবেলাকে রাগীব চৌধুরী এসব কথা বলেন। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত নেতা আব্দুর রউফ চৌধুরীর সন্তান।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উদাহরণ সৃষ্টিকারী সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। সৌহার্দ্য আর সম্প্রীতির এই বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতিসহ সকল মতাদর্শের জনগণ সমান সুবিধা ও সমঅধিকার ভোগ করে। আমরা কেউ কারোর প্রতিপক্ষ নই, সবাই সবার বন্ধু।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার্থে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। আমরাও সেই মতাদর্শে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হিংসা-বিদ্বেষ নয়, কারো ওপরে প্রতিশোধপরায়ণ না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিগত ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরও বলেন, মিরপুর- ভেড়ামারার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মুসলিমদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রতিটি উৎসব-পার্বণে তারা একত্রে আনন্দ ভাগাভাগি করে নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা অত্যন্ত চমৎকার রয়েছে। অত্যন্ত উৎসাহ আর আনন্দের মধ্যদিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজা উদযাপন কমিটি তথা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় সাধন করে তাদের সঙ্গে উৎসব ভাগাভাগি করে নিচ্ছে। আমি মিরপুর-ভেড়ামারার সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১১

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৩

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৪

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৫

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৬

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৮

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৯

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

২০
X