কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের চক্রান্ত হচ্ছে : আজাদ

নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় নস্যাতের চক্রান্তের অংশ হিসেবে বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র করা হচ্ছে। একটি মহল বিভিন্ন গণমাধ্যমে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। আদতে যার কোনো ভিত্তি নেই।

শনিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন-নিপীড়নের শিকার।

এ ছাড়া তিনি বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বিএনপি সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচকভাবে উপস্থাপন করার ষড়যন্ত্র চলছে। অথচ গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যে কোনো ধরনের নৈরাজ্য ও দখলদারিত্বসহ অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে সারা দেশের মতো আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

তা ছাড়া তিনি বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির গ্রুপের কাছে সুবিধা দাবির মিথ্যা ও বানোয়াট খবর লেখা হচ্ছে। কোনো রকম যাচাই ছাড়াই উদ্দেশ্যেপ্রণোদিত এবং বিভ্রান্তিকর খবর প্রকাশে বিএনপির সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। মূলত চক্রান্তকারী গোষ্ঠীর উড়ো অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রমাণ ছাড়াই রিপোর্ট লেখা হচ্ছে।

বিএনপির এই নেতা আরও বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফকির গ্রুপের কর্মকাণ্ড সম্পর্কে সেখানকার মানুষ সচেতন রয়েছে। ফকির গ্রুপ হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের পদলেহী। তারা আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এলাকার জনসাধারণের ওপর আগ্রাসী মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। শুধু তাই নয়, নিজস্ব অর্থায়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও বানিয়ে দিয়েছে ফকির গ্রুপ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X